স্ট্রিম মাল্টিমিডিয়া

শাহানা হানিফের নাম শুনেছেন! নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম নারী সিটি কাউন্সিলর তিনি। শুধু তাই নয়, শাহানা একইসাথে একজন বাংলাদেশি-আমেরিকান। তিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে এনওয়াইসি গর্ভপাত অধিকার আইন, সার্বজনীন কার্বসাইড কম্পোস্টিং এবং শ্রমিক অধিকার বিল। ঢাকা স্ট্রিম-এর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে শাহানা জানিয়েছেন, তাঁর এই যাত্রাপথের খুচরো কথা। কীভাবে একজন কমিউনিটি সংগঠক থেকে তিনি হয়ে উঠলেন নিউইয়র্কের অন্যতম একজন আইনপ্রণেতা!

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে ভোপাল গ্যাস ট্র্যাজেডি রঘু রাইয়ের যেন ইতিহাসের জীবন্ত দলিল। সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্যামেরা হাতে তুলে নেওয়া এই আলোকচিত্রী শিখিয়েছেন কীভাবে ছবির মাধ্যমে মানুষের আত্মার সাথে কথা বলতে হয়। রঘু রাইয়ের প্রয়াণে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
৫ ঘণ্টা আগে

হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে। বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে কড়া নিরাপত্তা ভেদ করে কীভাবে সে এত কাছে পৌঁছাল, তা নিয়ে তদন্ত চলছে।
৫ ঘণ্টা আগে