পেট্রোল পাম্পে রাত্রিযাপনের ছবিটি এআই দিয়ে তৈরিজিক মাধ্যমে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, গভীর রাতে তেল আসার সংবাদে শত শত মোটরসাইকেল একটি ফিলিং স্টেশনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং অনেক চালক স্টেশন চত্বরে ঘুমিয়ে পড়েছেন। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
এআই চ্যাটবট যেভাবে আমাদের সামাজিক দক্ষতা কমিয়ে দিচ্ছেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
এআই কি মানুষের মনকে প্রভাবিত করছে? জেমিনিকে ঘিরে নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রেকৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে দ্রুত জায়গা করে নিচ্ছে। কাজের সুবিধা থেকে শুরু করে ব্যক্তিগত আলাপ, সব জায়গাতেই এখন চ্যাটবট ব্যবহার হচ্ছে। কিন্তু এই প্রযুক্তি কি কখনো মানুষের মানসিক অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে? যুক্তরাষ্ট্রে একটি সাম্প্রতিক মামলা সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিয়েছে।
এআইকে স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করার আগে যা জানা জরুরিএআই প্রোগ্রাম কখনোই চিকিৎসকের বিকল্প নয়। এগুলো দিয়ে কোনো রোগ নির্ণয় করা উচিত নয়। বরং এসব চ্যাটবট জটিল পরীক্ষার ফলাফল সহজভাবে ব্যাখ্যা করা, ডাক্তারের কাছে যাওয়ার আগে সম্ভাব্য প্রশ্ন তৈরি করা বা মেডিকেল ডেটায় থাকা স্বাস্থ্য প্রবণতা বিশ্লেষণের মতো কাজে সহায়তা করতে পারে।
ইরান-ইসরায়েল সংঘাত: ফেসবুকে ভুয়া ভিডিও ও গুজবের ছড়াছড়িইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি, ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ছে। আকাশে পাল্টাপাল্টি হামলার শিরোনামের আড়ালে অনলাইনে ঘুরছে নেতাদের মৃত্যু, বেঁচে থাকা, টার্গেট ধ্বংস, বিমানবন্দরে হামলা, এমনকি শেষকৃত্যের মতো দৃশ্যের দাবিও।
এআই বট যখন ভোটযুদ্ধে: কলম্বিয়ার ‘গাইতানা’ কেন আলোচনায়বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু এবার এই প্রযুক্তি সরাসরি রাজনীতির মাঠে নেমেছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ৮ মার্চের সংসদীয় নির্বাচনে আলোচনার কেন্দ্রে এআই বট ‘গাইতানা’।
ইংরেজি ভালো না জানলে কি বদলে যায় এআইয়ের আচরণ? গবেষণায় উঠে এল বৈষম্যের ইঙ্গিতগবেষণায় দেখা গেছে, তথ্যের সম-অধিকার তো দূরের কথা, কিছু ক্ষেত্রে উল্টো বৈষম্য করছে জনপ্রিয় এআই চ্যাটবটগুলো। আপনি যদি যুক্তরাষ্ট্রের বাইরের বাসিন্দা হন কিংবা আপনার ইংরেজি যদি দুর্বল হয়, তবে চ্যাটবটের উত্তরে মানের পার্থক্য বা তাচ্ছিল্যপূর্ণ সুর দেখা যেতে পারে।
অমর একুশে•ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষার চ্যালেঞ্জচর্যাপদের সেই প্রাচীন পঙ্ক্তি থেকে শুরু করে আজকের স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবক্স—বাংলা ভাষার এই দীর্ঘ পরিক্রমা শুধু সময়ের বিবর্তন নয়, এক মহাকাব্যিক রূপান্তর।
ডিপফেক: জাইমা রহমান ও প্রযুক্তির অপব্যবহারবাংলাদেশে বর্তমানে ৭ কোটিরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, যা প্রযুক্তির এক বিশাল জয়যাত্রা। কিন্তু এই অগ্রগতির সমান্তরালে হানা দিয়েছে ‘ডিপফেক’ নামক এক ভয়ংকর ডিজিটাল আতঙ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা বিকৃত কনটেন্ট এখন সুস্থ রাজনীতির জন্য প্রধান অন্তরায়।
এআই কেবল চাকরি খাবে না, বদলে দেবে ব্যবসার মানচিত্রআগামী এক দশকে অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন আসবে, তা নিশ্চিতভাবেই সাম্প্রতিক অতীতের যেকোনো ঘটনার চেয়ে নাটকীয় হবে। অনেকেই ভাবছেন এআই শুধু কাজের ধরন বদলাবে; কিন্তু আমাদের মনে রাখা দরকার, এটি ব্যবসার পুরো দৃশ্যপটকেই নতুন করে সাজাবে।
এএফপির প্রতিবেদনবাংলাদেশের নির্বাচন ঘিরে অপতথ্যের বন্যা, নেপথ্যে ‘ভারত’ ও এআইবাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের অপতথ্য ও এআই-প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে এআই সন্ত্রাস: গণতন্ত্রের জন্য বিপদঢাকার একটি চায়ের দোকানে পাশাপাশি বসে তিনজন মধ্যবয়সী মানুষ মোবাইলের পর্দায় একটি ভিডিও দেখছিলেন। স্ক্রিনে একজন পরিচিত রাজনৈতিক নেতা কথা বলছেন। তার গলার আওয়াজ, মুখের ভাব, এমনকি বলার ঢং পর্যন্ত সম্পূর্ণ আসল নেতার মতো। কিন্তু কথার বিষয়বস্তু? এসব তিনি কখনো বলেননি। ভিডিওটি বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধি
কী আছে জাতীয় এআই নীতিমালার খসড়ায়বাংলাদেশ সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি সমন্বিত নীতিমালার খসড়া প্রকাশ করেছে। এর নাম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি ২০২৬–২০৩০। এটি প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
গুগলের জেমিনিকে সঙ্গে নিয়ে অ্যাপলের বড় বাজিসাম্প্রতিক রিপোর্ট বলছে, সিরির নতুন সংস্করণে গুগলের জেমিনি এআই মডেলকে ভিত্তি হিসেবে নিতে যাচ্ছে অ্যাপল। এর আগে তারা ওপেন এআই বা অ্যান্থ্রোপিকের সঙ্গে আলোচনা চালালেও শেষ পর্যন্ত গুগলকেই বেছে নিয়েছে। এখানে প্রশ্ন আসতেই পারে, সিরি কি তবে গুগলের হাতে চলে যাচ্ছে?
সাংবাদিকদের এআই সক্ষমতা বৃদ্ধিতে পিআইবি–ইউনেস্কোর প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিকতায় তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতনতা এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
অন্তরঙ্গ ছবি তৈরির অভিযোগ, গ্রকের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকারইলন মাস্কের গ্রোক এআই চ্যাটবট ব্যবহার করে সম্মতি ছাড়াই মানুষের অন্তরঙ্গ ছবি তৈরির ঘটনায় উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করেছেন, এক্স যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তারা ‘স্বনিয়ন্ত্রণের অধিকার হারাতে পারে’।
ধামরাই রথ অক্ষত, পোড়ানোর ছবিটি এআই দিয়ে তৈরিঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথটি সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে রথটি পুড়ে যাওয়ার যে তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।