মামলা জটিলতায় জামায়াত নেতা আযাদের মনোনয়ন বাতিলকক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কষ্ট নেই: রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
ঢাকা-৯ আসনে তাসনিম জারার প্রতিদ্বন্দ্বী এনসিপির রাসিনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন নিয়ে চীনের অবস্থানকে স্বাগত জানাল বাংলাদেশবাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ উল্লেখ করে চীনের দেওয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
নির্বাচনী হলফনামাতারেক রহমান দ্বৈত নাগরিক নন, বিদেশেও নেই সম্পদবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও কখনো দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় নাগরিকত্বের তথ্য দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।
৩ জানুয়ারি ঘোষণা হতে পারে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী তালিকাবাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী শনিবার (৩ জানুয়ারি) প্রকাশ করা হতে পারে। জোটের শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
২০২৬ কি দেশের ভবিষ্যৎ নির্ধারণের বছর হতে পারবেদেশের রাজনীতি বর্তমানে এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ নিয়ে যেমন শঙ্কা রয়েছে, তেমনি সম্ভাবনাও কম নয়। তাই ২০২৬ সাল হতে পারে দেশের ভবিষ্যৎ পথনির্দেশ নির্ধারণের বছর। তবে দেশ ও দেশের রাজনীতি স্থিতিশীলতার দিকে অগ্রসর হবে, নাকি দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতার চক্রে প্রবেশ করবে—তা অনেকাংশেই নির্ভর কর
প্রসঙ্গ যখন জামায়াত জোটে এনসিপিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামায়াত-নেতৃত্বাধীন জোটে যোগদানের ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। দলটির পরবর্তী পদক্ষেপ বিষয়ে অনুমান করা কঠিন ছিল অবশ্য। মাঝে তো এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল—এনসিপি যেন বিএনপি-নেতৃত্বাধীন জোটেই যোগ দেবে। তবে বিএনপির কাছ থেকে ‘আশানুরূপ’ আসনের প্রতিশ্রুতি নাকি পায়নি দলটি।
কোটি টাকার সম্পত্তির মালিক মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখপেশায় ব্যবসায়ী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। তাঁর ১ কোটি ১৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। আসন্ন নির্বাচনে খুলনা-৫ আসনে থেকে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এই তথ্য জানা যায়।
বৈঠক গোপন রাখতে বলেছিলেন ভারতীয় দূত, রয়টার্সকে জানালেন জামায়াত আমিরআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি।
প্রার্থী হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার আবেদন, হলফনামায় স্বাক্ষরই করেননি তিনজনরাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ৩৮ প্রার্থীর মধ্যে মোট চারজন হলফনামায় স্বাক্ষর কিংবা টিপ-সই দেননি। তাঁদের মধ্যে একজন রেজাউল করিম প্রার্থী হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন। তিনিও এই ভুল করেছেন।
এমপি হতে চান ২,৫৮২ জনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
এবার এমপি প্রার্থী হচ্ছেন ‘ভিক্ষুক’ মুনসুর ফকিরময়মনসিংহের ত্রিশালে ৯ জন সম্ভাব্য এমপি পদপ্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। এতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. আবুল মুনসুর ফকির। ভাসমান জীবনযাপন করেন তিনি। জীবন চলে মানুষের দানে। এ অবস্থায় জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করবেন ভেবেছেন তিনি।
খালেদা জিয়ার ৩ আসনে প্রস্তুত রাখা হয়েছে বিকল্প প্রার্থীওহাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। আজ সোমবার (২৯ ডিসেম্বর) এই তিন আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে, এসব আসনে তাঁর জন্য বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে।
ঢাকায় মনোনয়নপ্রত্যাশীদের ঢল, ২০ আসনে ৩২৯ জনের ফরম সংগ্রহআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ২০টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের ঢল নেমেছে। রোববার সকাল পর্যন্ত ঢাকা অঞ্চলের ৩২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের এই বিপুল সংখ্যা নির্বাচন সংশ্লিষ্টদের বিস্মিত করেছে।
মান্না নির্বাচন করতে পারবেন কি না, জানা যাবে আগামীকালমাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এখন সর্বোচ্চ আদালতের আদেশের ওপর ঝুলে আছে। ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের ওপর আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) আদেশ দেবেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মিয়ানমার নির্বাচন: যুদ্ধ ও বর্জনের মধ্যে বৈধতা খুঁজছে সেনাবাহিনী২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর আজ রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।