স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্যিক ব্যাংকগুলোকে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠানের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা না মানায় আনুষ্ঠানিক নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের সব শাখার সামনে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট বিষয়ক জনসচেতনতামূলক ব্যানার টানাতে হবে।
আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা নির্দেশনা অনুযায়ী, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুটি খাঁড়া ব্যানার প্রিন্ট করে আপনাদের ব্যাংকের সব শাখা ও উপশাখার দৃষ্টিগ্রাহ্য স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর একটিতে গণভোটের গুরুত্ব ও অন্যটিতে হ্যাঁ-এর পক্ষে প্রচার থাকবে।
এর আগে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারের আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অল্প কিছু ব্যাংক সেটি বাস্তবায়ন করেছে। তবে বেশিরভাগ ব্যাংক লিখিত নির্দেশনা ছাড়া প্রচার চালাতে অপরাগতা প্রকাশ করে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে