আজ থেকে অফিস ৭ ঘণ্টা, বেসরকারিতেও সাপ্তাহিক ছুটি দুদিনদেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা চলবে অফিস। একইসঙ্গে সরকারির পাশাপাশি বেসরকারিতেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আব্দুল্লাহপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনমন্ত্রিসভা আরেক দফা পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
পাঁচ জেলায় নতুন ডিসিদেশের ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির প্রজ্ঞাপন জারিশবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৭ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নুর-সাকিসহ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনতারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এই আট প্রতিমন্ত্রীর প্রত্যেকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাঁদের দায়িত্বের পরিধি কমিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কৃষি, স্বাস্থ্যসহ চার মন্ত্রণালয়ে নতুন সচিবদেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কৃষিসচিবকে অবসর ও নতুন ধর্মসচিব নিয়োগ দিয়ে দুই প্রজ্ঞাপন জারিধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রের জ্যেষ্ঠ সচিব হলেন মনজুর মোর্শেদ, দুই পদে রদবদলস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রম ও পিএসসি সচিব পদেও রদবদল করা হয়েছে।
সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকেপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ ৩ কর্মকর্তা নিয়োগনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসনের তিন কর্মকর্তা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে ৩ আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রটোকল অফিসার-১ এবং সহকারী একান্ত সচিব-১ নিয়োগ করা হয়েছে।
এজাজের মেয়াদ শেষ, ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়ামোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।