স্ট্রিম ডেস্ক
তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এই আট প্রতিমন্ত্রীর প্রত্যেকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাঁদের দায়িত্বের পরিধি কমিয়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বা দপ্তর বণ্টন করা হয়। তবে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্রও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে এখন থেকে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেখভাল করতে হবে। আর কৃষি, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পালন করবেন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন এই তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দুজনের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকবেন হাবিবুর রশিদ। আর নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি রাজিব আহসান দেখবেন সেতু বিভাগ।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়; এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জোনায়েদ সাকিকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফারজানা শারমীনকে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। দায়িত্ব কমিয়ে তাঁকে এখন থেকে দেখতে হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
একইভাবে নুরুল হক নুরকেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে।
ববি হাজ্জাজকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; এই দুই মন্ত্রণালয়ের মধ্যে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৮ মিনিট আগে