শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কর্মসূচি•প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশেই পুলিশ-এইচএসসি পরীক্ষার্থীদের হাতাহাতিশিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষা ভবন ঘেরাও করতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় পাশেই এক অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী।১৪ জুলাই ২০২৬
জাতীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন প্রধানমন্ত্রীরতরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের নতুন উদ্যোগ ‘জাতীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্ট-আপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।১৪ জুলাই ২০২৬
ফিরলেই হাসিনাকে কারাগারে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং তাকে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।১৩ জুলাই ২০২৬
পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীরআগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তিনি।১৩ জুলাই ২০২৬
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রীবরিশালের গৌরনদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।১৩ জুলাই ২০২৬
বরিশালের পথে প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আজ সোমবার ভোর ৬টার পর সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’-সম্বলিত লাল সবুজ বাসে চড়ে গুলশানের বাসভবন থেকে রওনা হন ।১৩ জুলাই ২০২৬
আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীররাজধানীর আমিনবাজার ও মাতুয়াইল ল্যান্ডফিল্ডের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প দুটির কাজ সমন্বয়ের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন তিনি।১২ জুলাই ২০২৬
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন মঙ্গলবার, থাকবেন প্রধানমন্ত্রীদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনাকে উৎসাহিত করতে মঙ্গলবার ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হতে যাওয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।১১ জুলাই ২০২৬
বন্যার্তদের জন্য বরাদ্দ ২ কোটি, পুনর্বাসনের উদ্যোগ: মাহদী আমিনসরকার বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনে সমন্বিত কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।১১ জুলাই ২০২৬
স্বাস্থ্যখাতে বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চাই: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও সহজলভ্য করতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এটি জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।১১ জুলাই ২০২৬
চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপচট্টগ্রামে আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি বিশেষ পদক্ষেপ নিয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।১০ জুলাই ২০২৬