যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১: ১২
পাইলকে উদ্ধারে অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান ও হেলিকপ্টার। ছবি: সংগৃহীত
পাইলকে উদ্ধারে অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান ও হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা বিষয়টি স্বীকারও করেছেন।

দুই কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ-১০ ওয়ার্থগ বিমানটি বিধ্বস্ত হলেও এর একমাত্র পাইলটকে উদ্ধার করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের’ একটি এ-১০ বিমানকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

এর আগে, শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে।

ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে জানান, বিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে।

ইরান অবশ্য প্রাথমিকভাবে দাবি করেছিল ভূপাতিত বিমানটি এফ-৩৫। তবে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র পরে সংবাদমাধ্যমকে জানায়, এটি আসলে এফ-১৫ই। দুই আসনের এই বিমানে দুজন ক্রু সদস্যের একজনকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের সন্ধানে উদ্ধার অভিযান এখনো চলছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টারও ইরানি হামলার শিকার হয়েছে। তবে নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারের সেনা সদস্যরা অক্ষত আছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত