স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুতে ঢাকা স্ট্রিমের বিবৃতিআমরা প্রয়াত সহকর্মী স্বর্ণময়ীর পরিবারের সঙ্গে আছি। তাঁর পরিবারের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করছি। আমরা ঢাকা স্ট্রিম পরিবার যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। কর্মীদের নিরাপত্তার ব্যাপারে আমরা সচেতন ও অঙ্গীকারবদ্ধ।
গরিবের মৃত্যুকে যে কারণে আমরা গুম করে দিইরাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানায় যাঁরা পুড়ে মারা গেলেন, তাঁদের আমি চিনি না। আমি তাঁদের চেহারা দেখিনি, নামও জানি না। আমি শুধু জানি, ঢাকায় আরেকটা কারখানায় আগুন লেগেছে, যেখানে আটকা পড়ে বেশ কিছু শ্রমিক মারা গেছেন। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার সংবাদচক্রে এটা একটা ক্ষণিকের জ্বলে ওঠা ঘটনা, পরমুহূর
বিদায় তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানবাংলাদেশে বইপড়ুয়াদের কাছে কৈশোরের নিত্যসঙ্গী তিন গোয়েন্দা সিরিজ। জনপ্রিয় এই কিশোর গোয়েন্দা সিরিজের স্রষ্টা লেখক রকিব হাসান আর নেই। ১৫ অক্টোবর, বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে রকিব হাসানের প্রতি গভীর শ্রদ্ধা।
মিরপুরে আগুন: অবৈধ রাসায়নিক গুদামের মালিক কে এই শাহ আলমরাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনে প্রাণ গেছে ১৬ জনের। এর মধ্যে তৈরি পোশাক কারখানার আগুন গতকাল মঙ্গলবারই নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিকের গুদামের আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
রকি বিচে সূর্য ডুবল, পথচলা থামল রকিব হাসানেরযে রাতে রকিব হাসানকে ফোন করেছিলাম, সে রাতে পূর্ণিমা ছিল না। ঘন অন্ধকারই বলা যায়। তবু রাতটি স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।
রকিব হাসান: এক আশ্চর্য জাদুকরজনপ্রিয় গোয়েন্দা লেখক রকিব হাসান আজ প্রয়াত হয়েছেন। তাঁর ‘তিন গোয়েন্দা’ এক সময় তুমুল জনপ্রিয় ছিল। রকিব হাসানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আরেক জনপ্রিয় লেখক সাদাত হোসাইন।
রকিব হাসানের যত প্রিয়যেদিন থেকে 'তিন গোয়েন্দা' লেখা শুরু করি সেদিন থেকে কিশোর, মুসা ও রবিন চরিত্রই প্রিয়। এবং এখন অব্দি প্রিয়। এর বাইরে আর প্রিয় চরিত্র নেই।
মিরপুরের আগুন নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের পরিচালকমিরপুরের আগুন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেইতিন গোয়েন্দা সিরিজের জনপ্রিয় লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কেউ কাজ করছিলেন ১৫ বছর কেউ চলতি মাস থেকেই, সবার খোঁজে মর্গে ভিড়মিরপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাটিতে কাজ করতেন নাজমুল ইসলাম। এই কারখানার মালিকের সঙ্গে তিনি ১৫ বছর ধরে কাজ করছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী। গতকালের অগ্নিকাণ্ডে মারা গেছেন নাজমুল। তাঁর লাশ খুঁজতে এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে বসে আছেন তাঁর স্ত্রী নাসিমা ইসলাম৷
শনাক্ত হলেও লাশ না দেওয়ার অভিযোগ স্বজনের, প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় পুলিশমিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করলেও লাশ বাড়ি নিয়ে যেতে পারেননি অভিযোগ করেছেন কয়েকজনের স্বজন। তবে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই প্রকৃত দাবিদার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
কারখানার ভেতরে ধোঁয়া, কী আছে বোঝা যাচ্ছে না: ফায়ার সার্ভিসফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, ‘আজ সকালে আমরা আমাদের সেফটি নিয়ে, কেমিক্যাল স্যুট পরে ফ্যাক্টরির মেইন গেট খুলে দিয়েছি। আমরা দেখেছি, ভেতরে প্রচন্ড ধোঁয়া। ভেতরে ঠিক কি ধরনের কেমিক্যাল আছে আমরা বুঝতে পারছি না।’
ফায়ার সার্ভিস তো ভিলেন: এ কে এম শাকিল নেওয়াজমিরপুরের অগ্নিকাণ্ড বিষয়ে স্ট্রিমের মুখোমুখি হয়েছেন অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অপারেশন) সাবেক পরিচালক এ কে এম শাকিল নেওয়াজ।
ঢামেক মর্গের সামনে ছবি হাতে স্বজনদের আহাজারিরাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে আনা হয়েছে। এ সময় মর্গের সামনে ছবি হাতে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
এখনো ধোঁয়া উড়ছে মিরপুরের সেই ভবনে, সামনে স্বজনদের ভিড়রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন এবং সংলগ্ন সাততলা পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকেও ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন নির্বাপনে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ
মিরপুরে আগুন: ৯ জনের লাশ উদ্ধাররাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুরে শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গুদামে ছিল ব্লিচিং পাউডার, প্লাস্টিক এবং হাইড্রোজেন পারঅক্সাইডের মতো দ