স্ট্রিম প্রতিবেদক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, ‘আজ সকালে আমরা আমাদের সেফটি নিয়ে, কেমিক্যাল স্যুট পরে ফ্যাক্টরির মেইন গেট খুলে দিয়েছি। আমরা দেখেছি, ভেতরে প্রচন্ড ধোঁয়া। ভেতরে ঠিক কি ধরনের কেমিক্যাল আছে আমরা বুঝতে পারছি না।’
তিনি বলেন, ‘ভেতরে যে কেমিক্যালটা আছে, সে অপারেশন করতে সময় লাগবে আমাদের। আমাদের বুয়েট থেকে শিক্ষক এবং ফায়ার সার্ভিসের পরিচালকের (অপারেশন) নেতৃত্বে একটা টিম আসবে ৩টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নিবে আমাদের কি করা উচিত।’
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মিরপুরের শিয়ালবাড়িতে তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে এসব কথা বলেন তিনি।
কাজী নজমুজ্জামান বলেন, ‘যে গার্মেন্টসে আগুনটা ছিল সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো সমস্যা নাই। নির্বাপণও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা নিয়ন্ত্রণে আনরত সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হচ্ছে, যেটা বাতাসের সঙ্গে মিশে গেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। এখানে মানুষ শ্বাস-প্রশ্বাস নিলে তাঁর ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হার্টের সমস্যা হইতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা জনবসতির জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকেও বলতেছি দূরত্ব বজায় রাখেন। নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন।’
পুরোপুরি নির্বাপণ ও নিরাপদ করতে কতদিন সময় লাগবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে। অপারেশন করার পরে তারপরে সমাপ্তি ঘোষণা করা হবে।’
কাজী নজমুজ্জামান বলেন, ‘যে স্টোরেজ নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হইতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে। যার কারণে কেমিক্যালে অগ্নিনির্বাপণের ক্ষেত্রে সময় লাগবেই।’
গুদামের মালিককে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে