স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের আলীকদমে হাম পরিস্থিতির উন্নতি হয়নি। দুর্গম পাহাড়ি উপজেলাটিতে শুক্রবার হামের লক্ষণ থাকা ২৮ শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ম্রো সম্প্রদায়ের ১০ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। একই সময়ে দুর্গম পোয়ামুহুরি দড়িপাড়া সংলগ্ন বিদ্যামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল সেবা কেন্দ্রে আরও ১৮ শিশুকে নেওয়া হয়।
প্রেন্নই পরিচালনা পরিষদ, ম্রো সম্প্রদায়ের যুবসমাজ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী দল উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পে কাজ করছে।
প্রেন্নই পরিচালনা কমিটির সদস্য মেসা ম্রো বলেন, দুর্গম পাহাড়ে হামের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় সচেতন যুবকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। তারা দুর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা, ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিতে সহায়তা করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, গত ২৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উপজেলায় হামে আক্রান্ত হয়েছে ৮৬ জন। এর মধ্যে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫০ জন। আর গুরুতর চারজনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হানিফ বলেন, হামে আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া কুরুকপাতা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। সেখানে তিনজন চিকিৎসক, তিনজন নার্স, একজন সহকারী সিভিল সার্জন ও একজন এলএমএসএসের আট সদস্যের দল কাজ করছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় দুর্গম এলাকার বাড়িতে গিয়ে ৬ মাস থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের হামের টিকা দেওয়া হচ্ছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে