স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে সুশীল সমাজ, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র এবং করপোরেশন মিলে এক ‘আনহোলি নেক্সাস’ (অশুভ চক্র) রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এই ত্রয়ীর কাছে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা এবং আকাঙ্ক্ষা গৌণ হয়ে যায় বলে মনে করেন তিনি।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের বাইরে, সিভিল সোসাইটি এবং মিডিয়া—কালচারাল এস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি, মিলিটারি-সিভিল ব্যুরোক্রেসি, এবং হচ্ছে করপোরেশনস —এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে—আনহোলি নেক্সাস। এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আকাঙ্ক্ষা আসলে খুবই গৌণ হয়ে যায়। এই জায়গাতে আসলে কাজ করা হচ্ছিল গত এক বছর। হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারি নাই, সেটা ইতিহাস বিচার করবে।’
‘অগ্নিঝরা বর্ষা’ নামে বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।
এসময় দেশে বুর্জোয়া শ্রেণি দরকার বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমাদের আসলে জাতীয় বুর্জোয়া শ্রেণি দরকার, যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করবে। কিন্তু আপনারা গত ৫০ বছরে বাংলাদেশে কোনো জাতীয় বুর্জোয়া দেখতে পাবেন না।’
২০১৪ সালের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে মাহফুজ আরও বলেন, ‘আপনাদের মনে হইতে পারে, আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল। নো। বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে, বিশেষ করে ২০১৪ সালের পরে। তারা রাজনৈতিক দল হিসেবেই দেউলিয়া হয়ে গেছে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে