জুলাই সনদের বাইরে অনেক রাজনৈতিক দল, অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নজুলাই সনদ প্রক্রিয়ার বাইরে রয়েছে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত অন্তত ৩০টি রাজনৈতিক দল। জুলাই সনদের ক্ষেত্রে কোনো ধরনের যোগাযোগ, সংলাপ বা মতামত নেওয়া হয়নি তাদের থেকে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দলও এই প্রক্রিয়ার বাইরে ছিল বলে জানা গেছে। তবে, ফ্যাসিবাদের সহযোগীদের
জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত যা যা ঘটল‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার। আজ বিকাল ৩টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকার এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
১০৯ আসনে ‘প্রাথমিকভাবে’ প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টিআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
এনসিপি, গণঅধিকার, এবি পার্টিসহ ৯ দলের নির্বাচনী জোট কতটা সম্ভবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে অন্য দলগুলোও নির্বাচনী হিসাব-নিকাশ কষতে শুরু করেছে। অনেক দল এককভাবে প্রার্থী ঘোষণাও শুরু করেছে। পাশাপাশি চলছে নির্বাচনী জোটের আলোচনা। এরমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), গণঅধিকার পর
হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়ামেডিকেল বোর্ডের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
আজকের চাকসু নির্বাচনে আমরা যা প্রত্যাশা করিবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনেকটা জায়গাজুড়ে আছে দেশের ছাত্রসমাজ। ইতিহাস সাক্ষী, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান পেরিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, এরপর ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সবই এসেছে এই ছাত্রসমাজের হাত ধরে। সাম্প্রতিক জুলাই আন্দোলনে নেতৃত্বও দিয়েছে ছাত্রছাত্রী
ফেব্রুয়ারির নির্বাচন: প্রস্তুতি, সংশয় ও স্বচ্ছতার প্রশ্নআগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ হাতে আছে মাত্র চার মাস। এই সময়টুকু নির্বাচনের প্রস্তুতির জন্য খুব বেশি নয়—এ কথা বলাই যায়। কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের আলাপ-আলোচনা, প্রস্তুতি কিংবা কর্মতৎপরতা দেখার কথা ছিল, তা দৃশ্যমান নয়।
যুগপৎ আন্দোলনে রাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশগণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করাসহ প্রায় অভিন্ন কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দলের মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে।
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন স্থানে সাত দলের মানববন্ধন আজগত মাস থেকে প্রায় অভিন্ন দাবিতে এই দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রথম দফায় রাজধানীসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় কর্মসূচি পালন করে তারা।
সেফ এক্সিট ও নির্বাচন, জনগণ কী ভাবছেবাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে সম্প্রতি নতুন বিতর্কের জন্ম হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহণকারী এই সরকারের উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নবগঠিত রাজনৈতিক দল এনসিপির নেতারা এ বিষয়ে সোচ্চার হয়েছেন
সিইসির রাজনৈতিক পরিচয় জানি, চক্রান্ত করলে দাঁতভাঙা জবাব: জামায়াত নেতাপ্রধান নির্বাচন কশিনারকে উদ্দেশ করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, তাঁর ‘রাজনৈতিক পরিচয় ও দলীয় আনুগত্যের’ কথা তাঁরা জানেন। নিরপেক্ষ ভূমিকা পালন না করে চক্রান্তমূলক নির্বাচনের পাঁয়তারা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
অনলাইন-অফলাইনে হয়রানির অভিযোগ রাকসুর নারী প্রার্থীদের, নিরাপত্তা নিয়ে শঙ্কারাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন নারী প্রার্থীরা। অনলাইন ও অফলাইনে নানা বাধা ও হয়রানির মুখে পড়ছেন বলে অভিযোগ তাঁদের। গত ১২ সেপ্টেম্বর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে সাত দফা দাবি জানিয়েছিলেন নারী প্রার্থীরা।
দক্ষিণ এশিয়ায় কেন গড়ে উঠল ইসলামপন্থী রাজনৈতিক দলদক্ষিণ এশিয়ায়— বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক দল হঠাৎ করে জন্ম নেয়নি। এর পেছনে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় মিশ্রণ, ঔপনিবেশিক শাসকদের কৌশল, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন এবং উপনিবেশ-পরবর্তী আত্মপরিচয়ের সংকট।
পুলিশের বাধায় জাপার কর্মীসভা পন্ডের অভিযোগরাজধানীতে পুলিশি বাধায় জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ সময় সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেলে গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সমাবেশ থেকে অন্তত ১২ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
প্রশাসন ও উপদেষ্টারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নিতে চেষ্টা করছে: গোলাম পরওয়ারবাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে অস্থিরতা বাড়ছে। দু-একজন উপদেষ্টা ও প্রশাসন গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। তারা কেমন যেন একটা চাপের মধ্যে আছে।’ চক্রান্ত ও ষড়যন্ত্রের গোপন পথ ছেড়ে আগামী নি
৫ দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে মামুনুল হকের খেলাফত মজলিসআসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিসহ ৫ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।
রাজনৈতিক ও নির্বাচনী জোট: কী বলছে এনসিপিকোন দল কার সঙ্গে গড়বে রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী জোট? বিএনপি আর এনসিপির মধ্যে কি রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী জোট হচ্ছে?—এসব প্রশ্ন এখন জনমনে। এ প্রসঙ্গে কী বলছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।