প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলপ্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির সাক্ষাৎ আজপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছে দলটি।
জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে ভর্তিবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির তথ্যটি সঠিক নয়।
এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের আগামী দিনের পথচলাসম্প্রতি দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে একটি গণভোট আয়োজনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। আসন্ন সংসদ নির্বাচনের দিনে বা তার আগেই এই গণভোট অনুষ্ঠিত হবে, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জুলাই সনদ : বিএনপি-এনসিপির ঐক্যের আশা কি শেষস্ট্রিমের নতুন আয়োজন 'স্ট্রিম ডায়ালগ'-এ নিয়ে আলাপ করেছেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 'স্ট্রিম ডায়ালগ'-এ দেখুন বিস্তারিত।
এ কে আজাদের গাড়িবহরে ‘হামলা’: জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিএনপির কার্যালয়ে সাংবাদিকের ওপর ‘হামলা’, এনসিপির উদ্বেগবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর ‘হামলা’ ও মোবাইল ভাঙচুরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতসহ সমমনা সাত দলআজ সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতসহ সমমনা সাতটি দল। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ পর্বের কর্মসূচি পালন করতে যাচ্ছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করাসহ সাতটি অভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা।
ইনবক্সের বাইরে-১মেট্রো স্টেশনে এক বিকেল ও জুলাই সনদ-অগ্নিকাণ্ডের গল্পরাজধানীর রাস্তাগুলোতে দিনের পর দিন একইভাবে ক্লান্তিকর যানজটে আটকে থাকার অভ্যাসটা বদলে দিয়েছে এই মেট্রো রেল। যান্ত্রিক কাঠামোয় চাপলে মনে হয় যেন একটা গতিদানবের পিঠে সওয়ার হয়েছি। এই গতি শুধু বাহ্যিক গতি নয়, যেন দেশটার এগিয়ে চলার একটা প্রতীকী গতিও অনুভব করি।
নতুন কর্মসূচি জামায়াতসহ সমমনা আট দলের, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিজামায়াতসহ সমমনা আটটি দল রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। ২৭ অক্টোবরের ভেতর দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
যে কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপিসহ চার বাম দলরাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আট মাস আলোচনার পর ১৭ সেপ্টেম্বর ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ কী, জুলাই সনদ নিয়ে বিতর্ক, কয়েকটি রাজনৈতিক দল কেন স্বাক্ষর করছে না, সে সম্পর্কে আসুন জেনে নেই স্ট্রিমে।
নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ: সরকারের বিবৃতিদেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে। এসব ঘটনায় নাশকতার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শর্ত দিয়ে জুলাই সনদে সই করেছে জামায়াতজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার দুপুরে স্ট্রিমকে বলেন, এই ব্যাপারে আমাদের দাবি হলো, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করা। আমরা এই শর্তে স্বাক্ষর দিয়েছি যে, গণভোটের আয়োজন করে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করতে হবে।
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়াশুক্রবার রাত সাড়ে এগারোটায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তাঁর বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দলএনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের কেউ যায়নি। তবে, ভবিষ্যতে যদি আমাদের শর্ত পূরণ করা হয়, তাহলে সনদে সই করবো।
জুলাই সনদে স্বাক্ষর: কেন আমরা অংশ নিলাম নাআজ ১৭ অক্টোবর, জুলাই সনদ স্বাক্ষরের দিন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল আজ একে একে এই সনদে সাক্ষর করছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদে সাক্ষর করছে না। অনেকেই জানতে চাচ্ছেন, কেন আমরা অংশ নিইনি।
আনু মুহাম্মদের বিশ্লেষণজুলাই সনদ ও আমাদের রাজনৈতিক বাস্তবতাআজ জুলাই সনদ স্বাক্ষরের দিন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই সনদে সাক্ষর করে একে গণতন্ত্রের পুনর্গঠনের প্রাথমিক ভিত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু সনদটি আমি যেভাবে দেখেছি, তাতে মনে হয়েছে, এটি ইতিহাসকে খণ্ডিতভাবে দেখার প্রচেষ্টা মাত্র।