মা-বাবার সঙ্গে বাসে পিষ্ট ছোট্ট জান্নাতঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সড়কে গেল মা-মেয়েসহ ৩ প্রাণসিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ঢাকা-পাবনা মহাসড়কে এই দুই দুর্ঘটনা ঘটে।
টাকা বাঁচাতে ট্রাকে ঈদযাত্রা, ৯ বন্ধুর জন্য কান্নাটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধুসহ ১৫ জন নিহত হয়েছেন। বাসের অতিরিক্ত ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো মান্দা উপজেলায় এখন শোকের মাতম চলছে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু, যাত্রীবাহী বাস খাদেগোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মতামতমৃত্যুও কি উৎসবের অবিচ্ছেদ্য অংশএকটা পিকআপ ভ্যানের পেছনে গাদাগাদি করে মানুষ উঠছে। একজন আরেকজনকে টেনে তুলছে। কয়েকজন উঠে পড়েছে এরইমধ্যে। কেউ ঝুলছে পেছনের রড ধরে। পাশেই এক তরুণী (দেখে মনে হলো গার্মেন্টসকর্মী) তাঁর বৃদ্ধা মাকে বলছিলেন, ‘মা, আর গাড়ি পাইমু না। এইডাতেই উইঠা পড়ো।’
ট্রাক-পিকআপে ঈদযাত্রা, আইনে শাস্তির বিধান কীআজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে কোরবানি ঈদের ছুটি। ঈদের ছুটি মানেই ঘরমুখো মানুষের স্রোত। গতকাল রোববার রাত থেকেই দলে দলে যে যেভাবে পারছে রাজধানী ছেড়ে যাচ্ছে। প্রতি ঈদে যানবাহনের চরম সংকট ও ভাড়াসহ নানা কারণে যাত্রীরা বিকল্প উপায়ে গ্রামের বাড়িতে যান।
ট্রাকে ঈদযাত্রা, টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত ১৫ঢাকা থেকে ঈদের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার পথে টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালে যাওয়ার পথে লাশ এক পরিবারের চারজনফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা এক পরিবারের চারজন নিহত হয়েছেন। মারা গেছেন অ্যাম্বুলেন্সচালকও। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ নিহত ৪যশোর সদরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ চারজন নিহত ও অন্তত একজন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষে দুজন নিহতমেহেরপুর সদরের বন্দর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পুকুরে বাস, নিহত ৪কুষ্টিয়ার খোকসায় বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১০-১৫ জনকে। এতে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গাইবান্ধায় পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২গাইবান্ধা সদরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও চার যাত্রী। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার ঠাকুরের দিঘী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরওচট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মা ও তাঁর ২২ মাস বয়সী শিশুসন্তান নিহত হয়েছে। মোটরসাইকেল থেকে শিশুসন্তান ছিটকে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির একটি গাড়ির চাপায় নিহত হন মা। পরে হাসপাতালে নেওয়ার পর শিশুটিকেও বাঁচানো যায়নি।
টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতগাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁয় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা, নিহত দুজননওগাঁর পত্নীতলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাটি ডাবল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে তাঁদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পত্নীতলা থানার ওসি।
যশোরে ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল ২ আরোহীরযশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহতরা হলেন উপজেলার উলাসী খালপাড়ার শাহিন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের তোফাজ্জেল হোসেন (৪৫)।
মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতমানিকগঞ্জের সাটুরিয়ার পারতিল্লী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন মারা গেছেন। শুক্রবার (৮ মে ) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।