স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় উল্টে যাওয়া বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক কিশোরসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঝলমলিয়া কলার হাটে ট্রাকচাকল নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। ট্রাকটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হতাহত সবাই কলার ক্রেতা-বিক্রেতা বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের মো. শাহিনের ছেলে মো. সিয়াম (১৫), একই উপজেলার পাইকপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে মো. মনকের (৩৮), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের মো. সইমুদ্দিনের ছেলে মো. সেন্টু (৪০) ও রাজশাহীর চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিহতদের স্বজনেরা মরদেহের ময়নাতদন্ত করাতে চাননি। তারা লিখিত আবেদন জমা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়েছেন। তবে এ নিয়ে পুঠিয়া থানায় মামলা হবে।
পবা হাইওয়ে থানা-পুলিশ জানিয়েছে, রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে সকালে কলার হাট বসেছিল। এ সময় সেখান দিয়ে নাটোরের দিকে যাওয়া একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে ইসলাম উদ্দিনের মরদেহ স্বজনেরা বাড়ি নিয়ে যান। অন্য তিনজনকে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলীও (২৫)। তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহতদের স্বজনদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তাদের সড়ক পরিবহন আইনে মামলা করতে বলা হয়েছে। তারা মামলা করলে তা গ্রহণ করা হবে। তখন ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে