মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলেভারতীয় সংগীত জগতের কিংবদন্তী শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।১২ এপ্রিল ২০২৬