ডিপ্লোমা ও স্নাতক প্রকৌশলীদের দ্বন্দ্ব, পাশের দেশ ভারতে কী অবস্থাবাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে চাকরিতে প্রবেশ ও সুযোগ সুবিধা নিয়ে স্নাতক প্রকৌশলীদের এই দ্বন্দ্ব অনেক পুরোনো। গত দুই দিন ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের পর আবার নতুন করে সেই দ্বন্দ্ব সামনে এসেছে।