স্ট্রিম প্রতিবেদক

দেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্স ৪ বছর থেকে ৩ বছরে নামিয়ে আনতে আলোচনা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে কারিগরি ও মাদ্রাসা বিভাগের কর্মকর্তাদের সভায় এ আলোচনা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় এ আলোচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সভা শেষে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ১ বছর কমিয়ে ৩ বছর করা যায় কি-না, সেটির ভালো-মন্দের সম্ভাব্যতা নিয়ে সভায় আলোচনা হয়।
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা পলিটেকনি ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে এই ডিপ্লোমা কোর্স ছিল ৩ বছর মেয়াদি। কিন্তু ৪ বছর করা হলেও সিলেবাসের উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি।
এই ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছরের করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময় থেকে এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাবেন, এমন আলোচনা হয়েছে ওই সভায়।
এ ছাড়া কারিগরি শিক্ষার জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ার কথাও আলোচনা হয়।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে