স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে চাকরিতে প্রবেশ ও সুযোগ সুবিধা নিয়ে স্নাতক প্রকৌশলীদের দ্বন্দ্ব চলছে। এইরকম দ্বন্দ্ব শুধু বাংলাদেশেই আছে তা নয়। পাশের দেশ ভারতেও ঠিক একই রকমের সমস্যা আছে।
চাকরির বাজারে প্রবেশ ও সুযোগ সুবিধায় বিশ্বের অন্যান্য দেশেও ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে স্নাতক প্রকৌশলীদের পার্থক্য বিদ্যমান। বেতন কাঠামো এবং পেশাগত অগ্রগতির সুযোগ-সুবিধায় প্রতিটি দেশেই ভিন্ন ভিন্ন নীতি দেখা যায়।
দুই দেশের দ্বন্দ্বের ধরন একই
ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে স্নাতক প্রকৌশলীদের দ্বন্দ্ব মূলত চাকরিতে সুযোগ সুবিধা আর পদোন্নতি নিয়েই। বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীরা যেমন মনে করেন, তাদের আরও সুযোগ সুবিধা এবং ১০ম গ্রেপে শতভাগ কোটা থাকা তাদের অধিকার। পাশাপাশি ১০ গ্রেড থেকে পদোন্নতি পেয়ে ৯ম গ্রেডে যাওয়ার সুযোগও উপভোগ করতে পারবেন। তেমনি স্নাতক প্রকৌশলীদের দাবি, তাদেরকেও ১০ম গ্রেডের চাকরিতে আবেদনের সুযোগ দিতে হবে। আর ৯ম গ্রেডে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দেওয়া যাবে না। শুধু তাই নয়, ডিপ্লোমা সার্টিফিকেটধারীরা ইঞ্জিনিয়ার টাইটেল ব্যবহার করতে পারবেন না। পাশের দেশ ভারতেও এই মোটামুটি একই ধারায় চলমান।
ভারতে ডিপ্লোমা ও স্নাতক প্রকৌশলীদের অবস্থা
ভারতে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের চাকরিতে প্রবেশ ও সুবিধা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে ভিন্ন ভিন্ন ব্যবস্থা অনুসরণ করা হয়।
কেন্দ্রীয় সরকার : প্রাথমিক নিয়োগ: ডিপ্লোমা প্রকৌশলীরা সাধারণত জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। স্নাতক প্রকৌশলীরা সরাসরি সহকারী প্রকৌশলী বা সমমানের পদে যোগ দেন।তবে জুনিয়র ইঞ্জিনিয়াররা ৭-১০ বছর অভিজ্ঞতারা পাশাপাশি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পান। তারপর সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি পান। অন্যদিকে স্নাতক প্রকৌশলীরা সরাসরি সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেওয়ায় অনেক দ্রুত উঁচু পদে পৌঁছে যান। আবার ডিপ্লোমা প্রকৌশলীরা যদি পরবর্তীতে স্নাতক করেন তবে তারাও দ্রুত প্রমোশন সুবিধা পান।
রাজ্য সরকার : প্রায় সব রাজ্যে (যেমন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক) একই নিয়ম অনুসরণ করা হয়।
পশ্চিমবঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার পদ থেকে সহকারী প্রকৌশলী পদে প্রমোশন সম্ভব। তবে প্রমোশনের জন্য সাধারণত ডিপার্টমেন্টাল প্রমোশনাল কমিটির (ডিপিসি) সুপারিশ লাগে।
উত্তরপ্রদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রমোশন অনেকটা ধীর গতিতে হয়। অনেক সময় সিনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত পৌঁছাতে পারেন। তবে স্নাতক ডিগ্রি না থাকলে সহকারী প্রকৌশলী হতে বাধা থাকে।
কর্ণাটক/মহারাষ্ট্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সহকারী প্রকৌশলী পদ পর্যন্ত উঠতে পারেন। কিন্তু তার বেশি নির্বাহী প্রকৌশলী, সুপারেনটেন্ডিং প্রকৌশলী, প্রধান প্রকৌশলী সাধারণত কেবল স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষিত।
দ্বন্দ্ব ভারতেও আছে
ভারতেও পদোন্নতি নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে স্নাতক প্রকৌশলীদের দ্বন্দ্ব আছে।ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি তারা মাঠে কাজ করেন, বাস্তব অভিজ্ঞতা বেশি। অনেকেই ১৫–২০ বছর কাজ করেও সহকারী প্রকৌশলী বা নির্বাহী প্রকৌশলী পদে উঠতে পারেন না। তাই তাঁরা প্রমোশনে সমান সুযোগ চান।
অন্যদিকে, স্নাতক প্রকৌশলীরা মনে করেন, তাদের উচ্চতর পড়াশোনা আছে, তাই উচ্চপদ তাদেরই প্রাপ্য। প্রযুক্তিগত সিদ্ধান্ত, পরিকল্পনা ও নীতি নির্ধারণের কাজ স্নাতক প্রকৌশলীদেরই করা উচিত।
আদালতের রায়
ভারতের সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্ট একাধিকবার রায় দিয়েছে, স্নাতক প্রকৌশলীদের ক্যাডার আলাদা রাখা বৈধ। ফলে ডিপ্লোমা প্রকৌশলীরা সহকারী প্রকৌশলী পর্যন্ত উঠতে পারেন, কিন্তু তার উপরে নির্বাহী প্রকৌশলী, সুপারেনটেন্ডিং প্রকৌশলী, প্রধান প্রকৌশলী সাধারণত স্নাতক যোগ্যতা আবশ্যক।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে