স্ট্রিম প্রতিবেদক

দেশের সব সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কার্যকর রাখার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। সেখানে প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ সাংবাদিকদের বলেন, 'আমাদের তিন দফার আন্দোলন চলছিল এবং গতকালের বড় ধরনের সংঘটনের পর এই সমস্যা সমাধান হওয়া জরুরি। তবে এখনো কোনো বাস্তবায়ন দেখা যায়নি। তাই আমাদের কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।'
সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, সরকারি চাকরিতে অনেক পদ কেবল ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত থাকে, যেখানে বিএসসি ডিগ্রিধারীরা সুযোগ পান না। শিক্ষার্থীরা দাবি করেন, নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রিধারীদেরই অনুমোদিত করা হোক। তাছাড়া দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরাই আবেদন করতে পারবে, সেখানে উচ্চ ডিগ্রিধারীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। আরও দাবি করা হয়, শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন শিক্ষার্থীরাই ‘প্রকৌশলী’ পদবী ব্যবহার করতে পারবে।
গত মঙ্গলবার বিকেল থেকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। একপর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান এবং লাঠিপেটার ব্যবহার করে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
তবুও শিক্ষার্থীরা হাল ছাড়েননি। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ রাখেন তাঁরা। এরপরই দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কার্যকর রাখার ঘোষণা করা হয়। আন্দোলনকারীরা জানান, চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন করারও পরিকল্পনা রয়েছে।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে