স্ট্রিম প্রতিবেদক

আমদানি করা পণ্য দ্রুত খালাস ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বেসরকারি ল্যাবরেটরিতেও রাসায়নিক পরীক্ষা করার অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ১১ জুন এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারার ক্ষমতাবলে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পণ্যের আমদানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করা, আমদানি নীতি আদেশের শর্ত পরিপালন এবং আমদানিকারকদের ঘোষিত পণ্যের সঠিকতা যাচাইয়ের জন্য কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিত রাসায়নিক পরীক্ষা করে। বর্তমানে এসব পরীক্ষা কাস্টমস ল্যাবরেটরি অথবা নির্দিষ্ট কিছু সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ল্যাবরেটরিতে করা হয়। তবে এসব প্রতিষ্ঠানের সক্ষমতার সীমাবদ্ধতা থাকায় পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় লাগে, ফলে পণ্য খালাসেও বিলম্ব হয়।
এ সমস্যা নিরসন ও বাণিজ্য সহজীকরণের জন্য এখন থেকে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং আন্তর্জাতিক মান সংস্থা আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিতেও আমদানি করা পণ্যের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো যাবে। এসব ল্যাবের পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই শুল্কায়ন করা হবে।
তবে এক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দিয়েছে এনবিআর। আদেশ অনুযায়ী, বেসরকারি ল্যাবরেটরিগুলোকে বিএবি অনুমোদিত পরীক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি আমদানি নীতি আদেশে যেসব পণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ল্যাবরেটরির নাম উল্লেখ রয়েছে, সেসব ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। ওইসব পণ্যের নমুনা সংশ্লিষ্ট নীতিতে নির্ধারিত ল্যাবেই পাঠাতে হবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬