লাস ভেগাসে ট্রেড ফেয়ারে নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯: ৩১
লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বাংলাদেশের প্যাভিলিয়ন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় দেশের ২০টি তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান ২১টি বুথ মেলায় অংশ নেয়।

বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রসহ ২৪টি দেশের প্রদর্শকরা মেলায় অংশ নেন। মেলায় ৮০০টির বেশি স্টল ও বুথ ছিল। এতে ৭০টি দেশের প্রায় ৮ হাজার ৫০০ দর্শনার্থী অংশ নেন। যাদের ৭৩ শতাংশের বেশি ছিলেন উচ্চপর্যায়ের ক্রেতা ও খাতসংশ্লিষ্ট নীতিনির্ধারক।

মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, ক্যাজুয়াল পোশাক, কটন শার্ট, প্রিমিয়াম ডেনিম, স্পেশালাইজড ওয়াশড পণ্য ও উচ্চমূল্যের ফর্মালওয়্যার প্রদর্শন করে।

মেলা চলাকালে বাংলাদেশি রপ্তানিকারকরা আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে বিপুলসংখ্যক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক ও বাণিজ্য নিয়ে আলোচনা করেন। এতে নতুন ব্যবসায়িক অনুসন্ধান ও রপ্তানি অর্ডারের সম্ভাবনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মেলায় বাংলাদেশের অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাকের রপ্তানি বাজার বহুমুখীকরণ এবং নির্ভরযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত