স্ট্রিম প্রতিবেদক

অস্থিরতা কাটিয়ে রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী কারওয়ান বাজারের কিচেন মার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, ডিলারদের পক্ষ থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে আগের চেয়ে বেশি তেল পাওয়া যাচ্ছে।
বিক্রেতারা আরও জানান, বর্তমানে বাজারে ৫ লিটার বোতলজাত তেলের চাহিদা সবচেয়ে বেশি। সরেজমিনে দেখা যায়, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ লিটার ও ২ লিটার বোতলজাত তেলের দাম যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকা রাখা হচ্ছে। সাধারণ ক্রেতারাও মন্ত্রীকে জানান যে বাজারে এখন তেল আগের চেয়ে অনেক সহজলভ্য।
পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। ডিলার ও উৎপাদনকারী কোম্পানিগুলোর সঙ্গে আমরা বৈঠক করেছি। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত তা সমন্বয় করা হবে।’
মন্ত্রী আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬