স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন বৈষম্যের কারণে করদাতাদের সঙ্গে রাজস্ব বিভাগের সম্পর্ক তিক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। অডিট নির্বাচনে বৈষম্যের উদাহরণ টেনে তিনি বলেছেন, কারও কারও টানা ১০ বছর ধরে অডিট হয়, আবার কারও ৩০ বছরেও একবার হয় না। এই বৈষম্য ও অডিটের কারণেই করদাতারা দুর্নীতির আশ্রয় নেন বলে সমাজে ধারণা তৈরি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে আপাতত নতুন করে কোনো উত্তরাধিকার কর আরোপ করা হচ্ছে না। পাশাপাশি, করদাতাদের সঙ্গে রাজস্ব বিভাগের সুসম্পর্ক ফেরাতে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর ব্যাপক জোর দিচ্ছে এনবিআর। আগামী দিনের রাজস্ব আদায়ের প্রধান হাতিয়ার হিসেবে ‘ই-টিডিএস’ (e-TDS) সিস্টেমকে দেখছে সংস্থাটি।
আবদুর রহমান খান বলেন, ‘তরুণ কর্মকর্তাদের পরিশ্রমে তৈরি ই-টিডিএস সিস্টেমটি পুরোপুরি কার্যকর করতে পারলে কর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। প্রতিটি উইথহোল্ডিং কর্তৃপক্ষের জন্য আইনগতভাবে এই সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করা হবে, যার ফলে সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। কোনো করদাতা রিটার্ন দাখিলের জন্য সিস্টেমে লগইন করলেই তার আয়ের খাত এবং কোথায় কত কর জমা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে চলে আসবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬