স্ট্রিম প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
যুগ্ম সচিব বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পেট্রোল এবং অকটেন মজুদ আছে। কোনো সংকট নাই। তারপরে হলো ডিজেলের ক্ষেত্রে আমি আগেও আপনাদেরকে বলেছি, আমরা এক মাস করে পরিকল্পনা করতাম। এখনো আমরা তাই করছি এবং ডিজেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই।’
তিনি বলেন, ‘এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমাদের বর্তমান যে মজুদ এবং আমাদের যেসব শিপ ইনকামিং আছে, প্রতিটি সঠিক সময়ে আসছে। কাজেই অসুবিধা হবে না।’
এসময় সাংবাদিকরা রাজধনীর বেশকিছু পাম্প বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘আমরা গত বছর যা সরবরাহ করছি এ বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইয়িংটা এখনো বন্ধ হয়নি। যে কারণে পেট্রোল পাম্প গুলোর সাপ্লাই চেইন্টারতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে মজুদের টেনডেন্সিটা, আমি প্রথমেই আপনাদেরকে মজুদের বিষয়টি শেয়ার করলাম। ফলে এটা থেকে বেরিয়ে এলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই।’
নিয়মতান্ত্রিকভাবে তেল পেলে মানুষের মধ্যে প্যানিক তৈরি হবে না—সাংবাদিকদের এমনটা উল্লেখ করলে মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ‘তেল পাচ্ছে। এখন বন্ধ (পাম্প) কেন এই প্রশ্নের উত্তর অবশ্য পেট্রোল পাম্প ভালো দিতে পারবে।’

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬