স্ট্রিম প্রতিবেদক

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর মওকুফ করেছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত আমদানিকারকরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এনবিআরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এসব বাস আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়করসহ সমুদয় শুল্ক-করাদি মওকুফ করা হলো।
তবে শর্ত হিসেবে বাসটিকে অবশ্যই নতুন এবং বডির রং হলুদ হতে হবে। বাসের গায়ে ‘স্টুডেন্ট ট্রান্সপোর্ট’ স্পষ্ট লেখা থাকতে হবে। বাসের ব্যাটারির ন্যূনতম ৭ বছর চলার ওয়ারেন্টি থাকতে হবে। পাশাপাশি মান যাচাইয়ের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তায় বাসে সিসি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিং থাকতে হবে। এই বাস কোনো বাণিজ্যিক বা রাইড শেয়ারিং কাজে ব্যবহার করা যাবে না। বিআরটিএ-তে বাসটি ‘স্কুল বাস’ হিসেবে নিবন্ধন করতে হবে। এনবিআরের অনুমতি ছাড়া ৫ বছরের মধ্যে বাস বিক্রি করা যাবে না।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অথবা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ আমদানিকারকরা শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট নতুন ইলেকট্রিক বাস আমদানিতে এই সুবিধা পাবেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬