এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আহসান হাবিব। ছবি: ফোকাস বাংলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিবকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে আহসান হাবিব স্ট্রিমকে বলেন, ‘আমি এখনো কাগজ হাতে পাইনি।’

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের এই কর্মকর্তা শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

কর্মজীবনে আহসান হাবিব এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত