স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বপূর্ণ কিছু আপডেটের জন্য আজ ৩০ ও আগামীকাল ৩১ মার্চ সব ধরনের অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে গতকাল রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমে ‘আপডেট সাইন-আপ ফর্ম উইথ ই-টিন ইনফরমেশন’, মূসক-৯.৩ আপডেট এবং মূসক-৯.৩ সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে মূসক-৯.১ ও মূসক-৯.২ আপডেট করার জন্য এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ৩০ মার্চ সকাল ৬টা থেকে শুরু করে আগামীকাল ৩১ মার্চ রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশন সার্ভিস বন্ধ থাকবে। এই সময়ের পর পুনরায় ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস যথারীতি সচল হবে।
এনবিআরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. গোলাম মোস্তফার সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি সংশ্লিষ্ট সব কমিশনারেট, কাস্টমস হাউস এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
ভ্যাট সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণকারী সেবাগ্রহীতাদের এই সময়ের কথা মাথায় রেখে তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬