স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরে তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এই অর্থ স্টার্ট-আপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দর, ৭টি রেলওয়ে স্টেশনসহ আন্তঃনগর ট্রেনে বিশ্বমানের উচ্চ গতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। সরকার গত ৪ মাসে ৪১ লাখ নতুন ফোরজি মোবাইল সংযোগ এবং ৪ লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করেছে। আগামী ২ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ৫জি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সব মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, শহর ও গ্রাম অঞ্চলে ১০০ এমবিপিএস ১ জিবিপিএস উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহজ ও নিরাপদ করতে এবং ক্যাশলেস ডিজিটাল ইকোনোমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার চালুর উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও দেশের বাইরে বাংলাদেশের প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তাসহ বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে সমন্বিত পলিসি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময়োপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেক্ট্রনিক্স ম্যানুফেক্সারিং হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার কাজ করছে।
আগামীর বাজেটে আইসিটি কর্মকৌশলে এআইকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এআই ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রাইভেন ডাটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর এবং গতিশীল করা হবে। কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এ সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১-২ শতাংশ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে স্বর্ণের ভরি বছরের সর্বনিম্ন দামে পৌঁছেছে।
৩৪ মিনিট আগে
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান বাড়াতে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বিশেষ কর ছাড় দেবে সরকার। আগামী অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
জনস্বাস্থ্য বিবেচনায় এবারের বাজেটেও বাড়ছে সিগারেটের দাম। চার স্তরে এই দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। অন্যদিকে প্রথমবারের মতো ভ্যাট বসছে নিকোটিন পাউচে।
১ ঘণ্টা আগে
দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ ছাড় দেবে সরকার। এই শিল্পের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে উপকরণ আমদানিতে এই ছাড় ২০৩১ পর্যন্ত চালু রাখার প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে