স্ট্রিম প্রতিবেদক

রাজস্ব আদায়ে ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধির পরও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক লাখ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ থেকে প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের ২৬ মার্চ পর্যন্ত রাজস্ব আহরণের বিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ পর্যন্ত ৯ মাসে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি ৫৯ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে, ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি ৫৯ লাখ টাকা। ঘাটতি আছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। অবশ্য আগের অর্থবছরের একই সময়ের (মার্চ ২০২৫) তুলনায় আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৫ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি রাজস্ব এসেছে স্থানীয় পর্যায়ের ভ্যাট বা মূল্য সংযোজন কর খাত থেকে। এ খাতে ১৩ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধিসহ আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি ২৫ লাখ টাকা। আয়কর ও ভ্রমণ কর মিলিয়ে রাজস্ব এসেছে ৯৮ হাজার ৫০১ কোটি ১৭ লাখ টাকা, যেখানে প্রবৃদ্ধি ১১ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে, আমদানি ও রপ্তানি পর্যায়ের শুল্ক-কর বা কাস্টমস খাত থেকে ৮০ হাজার ২২৩ কোটি ১৭ লাখ টাকা আদায় হয়েছে এবং এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৭ শতাংশে।
শুধু মার্চ মাসের একক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোট রাজস্ব আহরণ হয়েছে ৩৩ হাজার ৫২২ কোটি টাকা। যদিও এই মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার কোটি টাকা। তবে গত বছরের একই সময়ের (মার্চ ২০২৫ সালে আদায় ৩২ হাজার ৬৪৯ কোটি ৭১ লাখ টাকা) তুলনায় একক মাসে আদায় ২ দশমিক ৬৭ শতাংশ বেশি।
মার্চ মাসে খাতভিত্তিক আদায়ে মিশ্র প্রবণতা দেখা গেছে। এ মাসে ভ্যাট উপ-খাতে ৪ দশমিক ৬৬ শতাংশ এবং আয়কর উপ-খাতে ২ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিপরীতে, কাস্টমস উপ-খাতে রাজস্ব আহরণ আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে, যার ফলে এই খাতের প্রবৃদ্ধি নেতিবাচক (-০ দশমিক ৮৮ শতাংশ)।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬