স্ট্রিম প্রতিবেদক

ক্রেতার কাছে ব্যাগ বিক্রি করে সাত মাসে প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছে আড়ং। মুনাফায় যুক্ত না করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এই অর্থ পরিবেশ ও সামাজিক উন্নয়নভিত্তিক তিনটি প্রকল্পে ব্যয় করার কথা জানিয়েছেন।
রোববার (১০ মে) রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, পচনশীল হলেও কাগজের ব্যাগ তৈরির জন্য বিপুল পরিমাণ গাছ কাটতে হয়। আমরা চাই মানুষ আবার ব্যাগ সঙ্গে নিয়ে আসার সংস্কৃতিতে ফিরুক।
তামারা আবেদ বলেন, আড়ং কখনো পণ্যের মূল্যের সঙ্গে ব্যাগের দাম যুক্ত করেনি। আগে বিনামূল্যে দেওয়ায় অনেকে প্রয়োজনের অতিরিক্ত ব্যাগ নিতেন, যা অপচয় বাড়াত। বর্তমানে ব্যাগ না আনলে বিলের সঙ্গে ১৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সাত মাসে আড়ং প্রায় ২৩ লাখ ১২ হাজার পেপার ব্যাগ বিক্রি করেছে। অথচ আগের বছরের একই সময়ে প্রায় ৬৯ লাখ ৯২ হাজার ব্যাগ বিনামূল্যে দেওয়া হয়েছিল। বিগত সাত মাসে প্রায় ৪৬ লাখ ৭৯ হাজার ব্যাগের ব্যবহার কমেছে।
ব্যাগ বিক্রির অর্থ থেকে ব্র্যাকের অতিদরিদ্র উত্তরণ কর্মসূচির আওতায় ৪০০ অতি-দরিদ্র নারীর মধ্যে ৮০০টি মেহগনি ও ফলদ গাছের চারা কিনে বিতরণ করবে। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার ও বাস্তুসংস্থান সংরক্ষণে ৫০ লাখ টাকা সহায়তা এবং জাপানি ‘মিয়াওয়াকি’ পদ্ধতিতে ক্ষুদ্র বনাঞ্চল তৈরির জন্য ‘মিশন গ্রিন’ উদ্যোগে ৫০ লাখ টাকা দেবে আড়ং।
এক প্রশ্নের জবাবে আড়ং–এর কর্মকর্তারা জানান, তাদের প্রতিষ্ঠান সামাজিক ব্যবসা কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এর লভ্যাংশ ব্র্যাকের সামাজিক কার্যক্রমে ব্যয় করা হয়। আলাদা কোনো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল নেই।

.png)

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও ম্যান-মেড ফাইবার (এমএমএফ) ব্যবহার করে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা কার্যকরে দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়েছে বিটিএমএ।
১৪ ঘণ্টা আগে
স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১ জুলাই ২০২৬ থেকে সব ধরনের ব্যবসায়িক লেনদেনে ‘বাংলা কিউআর’ ব্যবহারের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) এই অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হতে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ দিন আগে
দেশে স্বর্ণের বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। একদিন ব্যবধানে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৩ দিন আগে
দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসা শুরু করতে যেখানে লম্বা সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৩ দিন আগে