স্ট্রিম ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সেইসঙ্গে বিশ্ব শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা শুরু হয়েছে। খবর আল জাজিরার।
বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধবিরতির খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোমস বলেছেন, ‘শেয়ারবাজারে উল্লম্ফন দেখা গেছে এবং তেলের দাম কমেছে। তবে যুদ্ধবিরতি টিকবে কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ থেকে কী ধরনের সংকেত আসে, সেটিই এখন গুরুত্বপূর্ণ। আলোচনার ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে, তাই বাজার এখনও অপেক্ষা ও পর্যবেক্ষণের অবস্থায় রয়েছে।’
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে লেনদেনও সাময়িকভাবে স্থগিত বন্ধ হয়ে গেছে।
বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধবিরতির খবরে বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও ভবিষ্যৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে কূটনৈতিক অগ্রগতির ওপর।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬