স্ট্রিম প্রতিবেদক

কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিদ্যমান ও নবসৃষ্ট কমিশনারেটগুলোর অধিক্ষেত্রাধীন বিভাগ ও সার্কেলগুলোর সীমানা যৌক্তিকীকরণ এবং এ সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাস্টমস ও ভ্যাটের বিভিন্ন অঞ্চলের সীমানা পুনর্নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ মার্চ সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণীতে গত ১৬ এপ্রিল সই করা হয়েছে।
সভায় উপস্থিত কর্মকর্তাদের আলোচনা ও পর্যালোচনার পর দেশের বিভিন্ন কাস্টমস ও ভ্যাট কমিশনারেটের সীমানা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম জেলায় অবস্থিত বেসরকারি আইসিডি, অফডক ও সিএফএস (কন্টেইনার ফ্রেইট স্টেশনগুলো) এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিটকে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম-এর অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে, চট্টগ্রামের ভৌগোলিক সীমানায় অবস্থিত সব সরকারি তথা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সকল টার্মিনাল, জেটি, ইয়ার্ড, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গর এলাকাসহ কর্ণফুলী নদীর দুই তীরে স্থাপিত সব গেট বা জেটি এবং চট্টগ্রামের অবস্থিত সব অয়েল বন্ড ও ইপিজেড এলাকাসহ অন্যান্য এলাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম-এ অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
সভায় সম্পূর্ণ কালীগঞ্জ উপজেলার প্রশাসনিক এলাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর-এর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর ঢাকা শহরের সীমানা জটিলতা নিরসনে সিদ্ধান্ত হয় যে, ‘সায়েন্সল্যাবরেটরি মোড় হতে পান্থপথ মোড় পর্যন্ত এবং সেখান থেকে বীর উত্তম কাজী নুরুজ্জামান রোড হয়ে মিরপুর রোডের সংযোগস্থল পর্যন্ত’ এলাকাটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর রাজাবাজার সার্কেলের মধ্যে অন্তর্ভুক্ত হবে।’
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রস্তাব মোতাবেক গঙ্গাচড়া এলাকাটিকে বদরগঞ্জ সার্কেলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজারের সীমানা যৌক্তিকীকরণ সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনে প্রস্তাব মোতাবেক সার্কেলগুলোর অধিক্ষেত্র পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এখন থেকে কক্সবাজার সদর সার্কেল, সৈকত-১ সার্কেল এবং সৈকত-২ সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, কক্সবাজার (উত্তর) বিভাগের অধীনে থাকবে এবং সৈকত-৩ সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, কক্সবাজার (দক্ষিণ) বিভাগের অধীনে থাকবে।

‘বাজেট’ শব্দটি এসেছে ফরাসি শব্দ ‘বুজেট’ থেকে, যার অর্থ ছিল ছোট চামড়ার থলি বা অর্থ রাখার ব্যাগ। মধ্যযুগে এই শব্দ ফরাসি থেকে ইংরেজি ভাষায় প্রবেশ করে। পরবর্তীতে ব্রিটেনে অর্থমন্ত্রী যখন সংসদে রাজকোষের আয়-ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করতেন, তখন তিনি সেই নথিপত্র একটি চামড়ার ব্যাগে বহন করতেন।
৩ ঘণ্টা আগে
প্রতিবছর বাজেটের মৌসুমে একটি বিতর্ক সামনে চলে আসে—অপ্রদর্শিত অর্থ বা ‘কালো টাকা’ মূল অর্থনীতিতে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত কি না। এবারও বাজেটকে ঘিরে শুরু হয়েছে এই আলোচনা।
৬ ঘণ্টা আগে
প্রতি বছর জুন মাস এলেই জাতীয় বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা সংসদে নতুন বাজেট উপস্থাপন করেন, আর ১ জুলাই থেকে শুরু হয় নতুন অর্থবছর। কিন্তু কেন জানুয়ারি থেকে ডিসেম্বর না হয়ে, জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে বাংলাদেশের অর্থবছর বা বাজেট বছর হিসেবে ধরা হয়?
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও তিন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) সকালে চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের পর দুপুরেই নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
৩ দিন আগে