স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন এই মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম সমন্বয়ের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে অলঙ্কারের নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি স্বর্ণের দাম একই পরিমাণে, অর্থাৎ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছর ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১১ বার কমানো হয়েছে। আর গত বছর ২০২৫ সালে স্বর্ণের দাম রেকর্ড ৯৩ বার পরিবর্তিত হয়েছিল।
এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬