স্ট্রিম ডেস্ক

সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বহাল ও বিদেশি ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করে পোশাক শিল্প রক্ষায় সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিজিবিএর সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, ১২ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানির ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। এটি শিল্পকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সুতার দাম কমলেও দেশে ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে বন্ড সুবিধা তুলে নিলে উৎপাদন খরচ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে। বায়ারদের প্রতিযোগিতা সক্ষমতায় আমরা পিছিয়ে পড়ব। দেশীয় শিল্প রক্ষায় সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান মোফাজ্জল হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সময়মতো এলসি বাস্তবায়ন না হওয়া এবং ঋণের অভাবে ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সুদের হার বৃদ্ধি পাওয়ায় সরবরাহকারীদের অর্থ পরিশোধে বিলম্ব হচ্ছে, যা পুরো সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবদুল হামিদ পিন্টু বলেন, গত দেড় বছরে দেশের ১০ শতাংশ বায়িং হাউজ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে বিশেষ সহায়তা এবং রপ্তানিকারকদের জন্য নতুন প্রণোদনা ঘোষণার দাবি জানান তিনি। একইসঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ ও বিজিবিএর সঙ্গে বসে নতুন সরকারকে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান পিন্টু।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৮ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে