স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে এ আহ্বান জানায় সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আগামী বাজেটের জন্য সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান।
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ জরুরি। এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজেটে সুদের হার যৌক্তিকীকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনার আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাত উন্নয়ন এবং সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ স্থাপনসহ অংশীজনভিত্তিক আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি করনীতি ও কর ব্যবস্থাপনায় অটোমেশন ও ইন্টিগ্রেশন বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আবদুর রহিম খান বলেন, ‘সরকার দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। রাজস্ব আয় বাড়ানোর মানে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপ বাড়ানো নয়।’
তিনি জানান, বেসরকারি খাত থেকে প্রাপ্ত যৌক্তিক প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ডের ৪৬তম পরামর্শক কমিটির সভায় এফবিসিসিআই উপস্থাপন করবে।
এর আগে, সভায় স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, ‘২০২৬–২৭ অর্থবছরের বাজেট এমন এক সময়ে প্রণয়ন করা হচ্ছে যখন বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল, জ্বালানির বাজার অস্থির এবং বিনিয়োগ পরিস্থিতি অনিশ্চিত। নতুন সরকারের জন্য এবারের বাজেট প্রণয়ন তাই একটি বড় চ্যালেঞ্জ হবে।
তিনি ব্যবসায়ী সমাজকে যৌক্তিক প্রস্তাবনার মাধ্যমে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
সভায় এনবিআরের সাবেক সদস্য ও এফবিসিসিআইয়ের বাজেট এক্সপার্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন এবং আমিনুর রহমান, সংগঠনটির সাবেক পরিচালকবৃন্দ, কর্মকর্তা এবং বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬