ইসলামী ব্যাংকের মালিকানাও ফেরত চাইল ‘গ্রাহক ফোরাম’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২: ৪৮
সংবাদ সম্মেলনে ৭ দাবি তুলে ধরেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’- এর আহ্বায়ক নুর নবী মানিক। ছবি: সংগৃহীত

যাদের কাছ থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেড়ে নেওয়া হয়েছিল, তাদের সেটি ফেরত দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছে ব্যাংকটির গ্রাহকের সংগঠন ‘সচেতন গ্রাহক ফোরাম’। সোমবার (১৫ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে। বন্দুক ঠেকিয়ে যাদের কাছ থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মালিকনা ফেরত দিতে হবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে হবে এবং স্থিতিশীলতা আনতে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে বিরত থাকতে হবে।

মানিক বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়ার যেই চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, তা বন্ধ করতে হবে। সরকার ও বাংলাদেশ ব্যাংককে জনগণের আমানতের সুরক্ষার নিশ্চিয়তা দিতে হবে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় জড়িত ব্যক্তি ও শেয়ারহোল্ডারদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে ব্যাংকের তারল্য সংকট নিরসন এবং অব্যবস্থাপনা দূর করতে হবে।

উপস্থাপিত দাবিগুলো মূল্যায়ন করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত