স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
এনবিআর জানায়, একটি প্রতারক চক্র ‘+৮৮০১৬১৮-৬০৩৩২৮’ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে। সেখানে এনবিআর চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে। প্রতারক চক্রটি এর আগেও একইভাবে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছিল বলে এনবিআরের নজরে এসেছে।
এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট কোনো বিষয়ে কাউকে টাকা লেনদেন না করতে এবং যেকোনো সন্দেহজনক যোগাযোগে সতর্ক থাকতে বলা হয়েছে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬