স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে দ্রুত কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন ইন দ্য আরএমজি সেক্টর: হাউ টু টেক ইট ফরওয়ার্ড?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ কথা বলেন। সভাটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিল (জিএসসিসি) আয়োজন করে।
বক্তারা বলেন, বৈশ্বিক বাজারে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এটি জ্বালানি নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বাড়তি উৎপাদন খরচের চাপ কমাতেও সাহায্য করবে।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশীয় গ্যাসের মজুত ফুরিয়ে আসছে এবং আমদানিকৃত এলএনজি দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। তাই পোশাক খাতে বিকল্প নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো আবশ্যক। এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নিতে একটি ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের প্রস্তাব দেন তিনি।
গবেষণার তথ্য তুলে ধরে সিপিডি জানায়, দেশের ৩৫০টি পোশাক কারখানার মধ্যে ৩০ শতাংশ কারখানায় জ্বালানি দক্ষতা বাড়ানোর সুযোগ থাকলেও বাস্তবে মাত্র ১০ শতাংশ কারখানায় তা সম্ভব হচ্ছে। পর্যাপ্ত অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও নীতিগত জটিলতার কারণে অধিকাংশ কারখানা পিছিয়ে পড়ছে।
বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, সৌরবিদ্যুৎ খাতের সরঞ্জাম ও ব্যাটারিতে উচ্চ কর থাকায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।
জিএসসিসির বাংলাদেশ প্রধান ফারাহ আনজুম বলেন, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধিতে আরএমজি খাত ক্রমেই সংকটে পড়ছে। এ সময় ডিকার্বনাইজেশন তরান্বিত করতে সহজ শর্তে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড ও ব্লেন্ডেড ফাইন্যান্স চালুর সুপারিশ করেন বক্তারা।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬