স্ট্রিম প্রতিবেদক

করদাতাদের অংশগ্রহণ বাড়াতে ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আইসিএমএবি মিলনায়তনে এক প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কর ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করে তুলতে কাজ করছি আমরা। করদাতাদের অংশগ্রহণ বাড়াতে ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সঙ্গে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়াকেও আরও উন্নত করা হচ্ছে।’
সভায় আইসিএমএবি সভাপতি কাওসার আলম বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নের জন্য কর-জিডিপির অনুপাত বৃদ্ধি ও করের পরিধি বাড়ানো জরুরি। পাশাপাশি আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগের জন্য পরিবেশ তৈরি করা সময়ের দাবি।’
সভায় স্বাগত বক্তব্যে আইসিএমএবির সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ অর্থনৈতিক নীতি প্রণয়নে সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
এনবিআর চেয়ারম্যান সভায় উপস্থিত বিশেষজ্ঞদের পরামর্শকে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, কর ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং করদাতাদের হয়রানি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ই-ট্যাক্স রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য যুক্ত করবে এনবিআর

বাংলাদেশে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাবে এই তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ ১৯ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ জাতীয় বাজেট উপস্থাপনের ক্ষণ ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
১৭ ঘণ্টা আগে
আজ বুধবার (১০ জুন) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করে বাজুস। এর আগে ১-৩ জানুয়ারি পর্যন্ত একই ক্যারেটের স্বর্ণের দাম ছিল বছরের সর্বনিম্ন ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
১ দিন আগে
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ইলেকট্রনিক খাতে বড় ধরনের কর ছাড়ের সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন দেশে তৈরি বিভিন্ন গৃহস্থালিসামগ্রী ও প্রযুক্তিনির্ভর পণ্যের দাম কমতে পারে। অন্যদিকে দেশীয় শিল্পের সুরক্ষা এবং বিলাসী পণ্য নিরুৎসাহিত করতে কিছু আমদানি করা পণ্যের দাম বাড়তে পারে।
২ দিন আগে