স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে স্বর্ণের ভরি বছরের সর্বনিম্ন দামে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করে বাজুস। এর আগে ১-৩ জানুয়ারি পর্যন্ত একই ক্যারেটের স্বর্ণের দাম ছিল বছরের সর্বনিম্ন ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। এরপর ২৯ জানুয়ারি দেশের বাজারে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল স্বর্ণের ভরি।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সমন্বয় করে নতুন দর দেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বর্তমান দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গতকাল ১০ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করে সংগঠনটি। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ৬৩৫, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা করা হয়।
চলতি বছর দেশের বাজারে ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে। কমেছে ৩৬ বার। গত বছর সমন্বয় করা হয় ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার বাড়ে ও ২৯ বার কমে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ভরিতে ৪ হাজার ৬০৭, ১৮ ক্যারেটের রুপা ভরিতে ৩ হাজার ৯৬৬ ও সনাতন পদ্ধতির রুপা ভরিতে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬