স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ওপর আবুল বারাকাতের ‘মৌলবাদের অর্থনীতির তত্ত্ব’ ভর করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন তিনি।
সেমিনারে বক্তারা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষায় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।
সারোয়ার তুষার বলেন, ‘বিএনপির ওপর ভর করেছে সেই কুখ্যাত আবুল বারাকাতের মৌলবাদের অর্থনীতির তত্ত্ব। একদিকে তারা ব্যাংক সাবাড় করছে, অন্যদিকে তথাকথিত মৌলবাদী প্রতিষ্ঠান ধ্বংসের নামে অর্থনীতিকে ধ্বংসের পথ বেছে নিয়েছে।’
আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন সরকারের অর্থমন্ত্রী করার সমালোচনা করে তুষার বলেন, ২০০৬ সালের আগে সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে পণ্যের দাম বাড়ানোর অভিযোগে যিনি বাণিজ্যমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য হন, তাকেই সরকার অর্থমন্ত্রী বানিয়েছে। ফলে এই বাজেট জনগণের পক্ষে যাবে না।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে উল্লেখ করে তুষার বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ঘাটতিই রাখা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যেখানে এনবিআর চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে, সেখানে আগামী বছরের জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য অবাস্তব।
বাজেটের বড় অঙ্কের বরাদ্দ বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তুষার আরও জানান, বাজেটে পরিচালন ব্যয়ের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা মূলত আমলাদের পেছনেই খরচ হবে। আর উন্নয়ন ব্যয়ের ৩ লাখ কোটি টাকার ১ লাখ ৭০ হাজার কোটি টাকাই রাখা হয়েছে ‘থোক বরাদ্দ’ হিসেবে।
তুষার বলেন, ‘থোক বরাদ্দ মানেই হচ্ছে ফিশি বা সন্দেহজনক ব্যয়। দেশের মানুষের টাকা কোথায় এবং কীভাবে খরচ হবে, তা কেউ জানতে পারবে না।’
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, সরকার কর্মসংস্থানকে এক নম্বর অগ্রাধিকার বললেও বাজেটে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে।

এটিকে বাজেটের বড় অসংগতি উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ী ও এনবিআরের সঙ্গে আলোচনা করে বাজেট প্রণয়ন করায় সাধারণ শ্রমিক ও কৃষকদের দাবি উপেক্ষিত হয়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো বাজেটের আগে ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা করে।’
সুলতান উদ্দিন জানান, বাংলাদেশে বাজেট মূল্যায়ন বলতে শুধু কত টাকা ব্যবহার করা যায়নি তা বোঝায়; কিন্তু এর মূল প্রভাব নিয়ে কোনো মূল্যায়ন হয় না।
তিনি সতর্ক করে বলেন, ‘আমরা যদি বাজেট নিয়ে এখনই সিরিয়াস আলোচনা না করি, তবে ৭০ বছরের বৃদ্ধকে রিকশা চালাতে দেখতে হবে এবং উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগরে ইউরোপ পাড়ি দিতে গিয়ে আমাদের যুবকদের মৃত্যু থামানো যাবে না।’
জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে জাতীয় শ্রমিক শক্তির সভাপতি মাজহারুল ইসলাম ফকির জানান, দেশের উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতির মূল শক্তি শ্রমজীবী মানুষ। তাঁদের স্বার্থ, অধিকার ও কল্যাণ নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিক-কৃষক-জনগণের অংশগ্রহণে ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও শ্রমিকবান্ধব অর্থনৈতিক নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬