স্ট্রিম প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি আয় তৃতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ‘কোয়ার্টারলি রিভিউ অব রেডিমেড গার্মেন্টস: এপ্রিল-জুন অর্থবছর ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চতুর্থ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে, তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৯ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। যা তৃতীয় প্রান্তিকের ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কম।
তবে চতুর্থ প্রান্তিকে আয় আগের অর্থবছরের একই সময়ের ৮ দশমিক ৮ বিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ বেশি। গত কয়েক মাস ধরে বহির্বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক বাধা রপ্তানিকে প্রভাবিত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চতুর্থ প্রান্তিকে তৈরি পোশাক খাতে প্রকৃত রপ্তানি আয় ছিল ৫ দশমিক ২ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ৫৬ দশমিক ৭৮ শতাংশ।
চলতি বছরের এপ্রিল থেকে জুনে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, কানাডা ও বেলজিয়াম।
এই ৯টি দেশে রপ্তানি থেকে আয় হয়েছে ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা এ সময়ের মোট রপ্তানি আয়ের ৭১ দশমিক ৮৯ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এই অর্থবছরে দেশের জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান ছিল ৮ দশমিক ৫২ শতাংশ।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৯ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২৫ জুলাই ২০২৬