স্ট্রিম প্রতিবেদক

ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ, ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদানে সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিসিএম) কে এম ইব্রাহিমের সই করা সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। নোটসমূহ বিশেষ কাউন্টারে গ্রহণ করে বিনিময় মূল্য দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। তাই নতুন করে এই নির্দেশনা দেওয়া হলো।
সার্কুলারে বলা হয়, এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬