স্ট্রিম প্রতিবেদক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ব্যয় কমেছে। এবারের সংশোধিত এডিপির মোট আকার ছোট হওয়ায় শতাংশের হিসাবে বাস্তবায়নের হার বেশি।
শনিবার (২৩ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো উন্নয়ন প্রকল্পে মোট ৮৬ হাজার ৫১৬ কোটি ৮ লাখ টাকা খরচ করতে পেরেছে। এটি মোট বরাদ্দের ৪১ দশমিক ৪১ শতাংশ।
অন্যদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) খরচের পরিমাণ ছিল ৯৩ হাজার ৪২৪ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রায় ৬ হাজার ৯০৮ কোটি ৭৫ লাখ টাকা কম খরচ হয়েছে। কিন্তু গত বছর একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪১ দশমিক ৩১ শতাংশ, যা এবারের চেয়ে শূন্য দশমিক ১ শতাংশ কম।
আইএমইডির তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এডিপির আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। অথচ এর আগের অর্থবছরে (২০২৪-২৫) এডিপির আকার বেশ বড় ছিল—২ লাখ ২৬ হাজার ১৬৬ কোটি ৮৮ লাখ টাকা। মোট বরাদ্দ কমার কারণেই মূলত গাণিতিকভাবে বাস্তবায়নের হার কিছুটা বেশি দেখাচ্ছে।
শুধু এপ্রিল মাসের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এপ্রিলে মন্ত্রণালয়গুলো খরচ করেছে ১০ হাজার ৯০৮ কোটি ৮৪ লাখ টাকা, যা বরাদ্দের ৫ দশমিক ২২ শতাংশ। গত অর্থবছরের এপ্রিলে খরচ হয়েছিল ১০ হাজার ৫৩০ কোটি ৭৫ লাখ টাকা বা ৪ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ শুধু এপ্রিল মাসের একক হিসাবে গত বছরের তুলনায় এবার খরচ কিছুটা বেড়েছে।
উন্নয়ন বাজেটের বড় অংশই খরচ করে শীর্ষ ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ। প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া স্থানীয় সরকার বিভাগ তাদের বরাদ্দের (৩৭ হাজার ৭০৯ কোটি টাকা) বিপরীতে খরচ করেছে ২১ হাজার ১০৪ কোটি টাকা বা ৫৫ দশমিক ৯৭ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাজের গতি বেশ ধীর। প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে তারা ১০ মাসে খরচ করতে পেরেছে মাত্র ৩৯ দশমিক ৯৩ শতাংশ। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ ৫০ দশমিক ৮৪ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ৩২ দশমিক ১৯ শতাংশ এবং স্বাস্থ্য সেবা বিভাগ মাত্র ২২ দশমিক ১৫ শতাংশ অর্থ খরচ করতে পেরেছে।

দেশের বন্ধ ও সংকটে থাকা শিল্পকারখানা চালু ও বেসরকারি খাতকে চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের কোরবানির বাজারে একসময় যেখানে গরু ও ছাগলই ছিল প্রধান আকর্ষণ, সেখানে উট, দুম্বা এবং বিদেশি জাতের পশুর বাজার তৈরি করছে। যদিও এবার উট আমদানির অনুমতি মেলেনি। দেশের খামারের উৎপাদিত বা আগে আমদানি করা উট যাচ্ছে বাজারে।
২ দিন আগে
আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাববিদদের ‘স্বপ্রণোদিত নিয়ন্ত্রণ’ বা সেলফ-রেগুলেশনের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ দিন আগে
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। আজ বুধবার (২০ মে) এনবিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ দিন আগে