মুদ্রানীতি কমিটির সভার সিদ্ধান্ত/আপাতত নীতি সুদহারে পরিবর্তন আনছে না বাংলাদেশ ব্যাংক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

‌আপাতত নীতি সুদহারে কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ১৪তম মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ।

সভায় স্থানীয় ও বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে উঠে আসে, সার্বিক মূল্যস্ফীতিতে সাম্প্রতিক মাসগুলোয় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। যদিও তা এখনো ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত সাড়ে ৭ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।

কমিটির পর্যবেক্ষণে উঠে আসে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এখনো অস্থিতিশীল। এর সঙ্গে সেপ্টেম্বরের শেষ দিকে দেশে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও মূল্যস্ফীতি পরিস্থিতিতে নতুন চাপ তৈরির ঝুঁকি তৈরি করছে।

এ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে নীতি সুদহারে পরিবর্তন না এনে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার অভিঘাত দেশের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মুদ্রানীতি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফিরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ। এ ছাড়া মুদ্রানীতি কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলামও সভায় উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত