-f1e129-480x270.webp)
বরগুনায় সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার ঘটনার মামলায় চার বছর পর ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০২২ সালে হামলার ঘটনার দুই বছর পর মামলা করা হয়। এ ঘটনায় চার বছর পর মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) এজাহারে নাম না থাকা ছয়জনকে ‘তদন্তে প্রাপ্ত আসামি’ হিসেবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন সবুজ শিকদার (৪০), রাজিব খান (২৫), রনি মোল্লা (৩৫), নাবিউল ইসলাম (২২), আল-আমিন কবিরাজ (২২) ও গহরপুর কামরুল ইসলাম (২২)। তারা সবাই বরগুনার পাথরঘাটার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর পাথরঘাটার সি অ্যান্ড বি বাজার এলাকায় তৎকালীন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় মনিসহ সাতজন আহত হন। তার গাড়িবহরে থাকা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং ছয়টি নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার প্রায় দুই বছর পর নুরুল ইসলামের ভাতিজা মো. সোলায়মান বাদী হয়ে ২০২৪ সালের ১৩ অক্টোবর বরগুনার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম বলেন, পুলিশের অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ২০২২ সালে হামলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কার্যক্রম এখনো চলমান।
.png)






