চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে গণস্বাক্ষর, স্থগিত ক্লাস-পরীক্ষা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

বুধবার সকালে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। এতে শিক্ষার্থীরা বর্তমান উপাচার্যকে পুনর্বহালের দাবিতে স্বাক্ষর করেন।

শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ওইদিন তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। গণস্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মিলিত মতামত তুলে ধরে উপাচার্য পুনর্বহালের দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে জানানো হবে।

এদিকে, উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার চুয়েট শিক্ষক সমিতিও মানববন্ধন ও র‍্যালি করে। এতে তারা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত