স্ট্রিম প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক প্রদর্শনী সেইফকন-২০২৬।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত প্রদর্শনীটি ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল লক্ষ্য অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট পাওয়ার ও লাইটিং, পানি ব্যবস্থাপনা, টিম্বার, ইঞ্জিনিয়ার্ড উডসহ সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির প্রসার ও উন্নয়ন। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এখানে নিজেদের পণ্য, প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করবে।
তাঁদের মতে, আয়োজনটি ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ, ঢাকায় তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সির ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহসভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এ জেড এম আজিজুর রহমান, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুল আলম প্রমুখ।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬